সার্চটুডে

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে নওগাঁ জেলা থেকে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ আয়োজন করে সংগঠনটি। 

এসময় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফার্মেসি বিভাগের প্রভাষক হাসান আলী, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক নুসরাত নাঈম নির্জনা ও একই বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন।

এছাড়া, সংগঠনটির সভাপতি সৈকত ও সাধারণ সম্পাদক সোয়াইব আহম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তন্ময় সাহা জয় এবং নবনিযুক্ত তিনজন প্রভাষককে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি সৈকত বলেন, ‘নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, নিজেকে গড়ে তোলার একটি বড় সুযোগ। আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে আমরা সবসময় পাশে থাকবো।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x