সার্চটুডে

জবি ছাত্রদলের পাঠচক্র শুরু, প্রথম আয়োজনে শিক্ষা ভাবনা ও ওরিয়েন্টালিজম

পাঠচক্র আালোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘পাঠচক্র’ কার্যক্রম শুরু হয়েছে। এর প্রথম অধিবেশনে ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় শিক্ষা ও জ্ঞানচর্চার উদ্দেশ্য, ব্যক্তিত্ব ও আত্মপরিচয় গঠনে শিক্ষার ভূমিকা, ওরিয়েন্টালিজমের ধারণা এবং মানুষের চিন্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রচলিত ধারণাকে প্রশ্ন করা, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়কে বিচার করা এবং নিজস্ব বাস্তবতা থেকে মৌলিক চিন্তা বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাঠচক্রের উদ্দেশ্য সম্পর্কে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরোফিন বলেন, ‘ছাত্রদলের কর্মীদের জ্ঞানচর্চা ও মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করাই এই পাঠচক্রের মূল উদ্দেশ্য। শিক্ষা কীভাবে আমাদের ব্যক্তিত্ব, আত্মপরিচয় ও চিন্তার কাঠামো গড়ে তোলে এবং ওরিয়েন্টালিজমের মতো ধারণাগুলো আমাদের চিন্তাকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা শুধু প্রচলিত ধারণা গ্রহণ না করে প্রশ্ন করুক, যুক্তি দিয়ে বিচার করুক এবং নিজের বাস্তবতা থেকে মৌলিক চিন্তা গড়ে তুলুক।’

শামসুল আরোফিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ নির্মাণে এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।’

আয়োজকরা জানান, পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, সমসাময়িক ও তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা এবং যুক্তিনির্ভর মতবিনিময়ের সুযোগ তৈরি করা হবে। পরবর্তী অধিবেশনগুলোতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও দার্শনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবি ছাত্রদলের পাঠচক্র শুরু, প্রথম আয়োজনে শিক্ষা ভাবনা ও ওরিয়েন্টালিজম

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x