পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশ ও বিশুদ্ধ খাবারের নিশ্চিয়তা নিয়ে মণিরামপুর সরকারি মহিলা কলেজ মোড়ে উদ্বোধন হলো 'তেজপাতা' হোটেল।
শুক্রবার(১৮ই সেপ্টঃ) সন্ধায় মহিলা কলেজ রোডে গল্প কুঠিরের সামনে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে তেজপাতা খাবার হোটেলটি।
দক্ষ কারিগর ও পরিষ্কার সেফ দ্বারা এখন থেকে প্রতিদিন সকালের নাস্তা,দুপুরে সিংগাড়া, পুরি ও দুপুরে সাদা ভাতের আয়োজন থাকবে বলে জানিয়েছেন তেজপাতা হোটেলের পরিচালক জিএম ফাহিম। তিনি জানান যে, আমরা সাধারণ মানুষের সেবার কথা ভেবে খাবারের গুণগত মান ঠিক রেখে স্বল্প মূল্য খাবার পরিবেশন করতে চাই। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও,বীমার সভা সেমিনারের খাবার পরিবেশনে আগ্রহ প্রকাশ করে সকলকে তেজপাতা হোটেলে আসার আহবান জানান।
মতামত