সার্চটুডে

মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত ‎

 সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন "দ্রুত ব্যাবস্থা নিন জীবন বাঁচান" এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ পালন করেছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার(১৯শে সেপ্টঃ) বেলা ১১টা ৩০মিঃ এর দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বেষ্টনীতে বর্ণাঢ্য র‍্যালী ও বহিঃবিভাগ চত্বরে সর্পদংশনে আতংকিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়া সহ বিভিন্ন প্রকার পরামর্শ মূলক সংকিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের( আরএমও) ডাঃ অনুপ বসুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সর্পদংশনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ নাহিদ হাসান,ডাঃ মোঃ ইয়াসির আরাফাত, ডাঃ সজীব কুন্ডু প্রমূখ। সংকিপ্ত আলোচনা বক্তৃতায় ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, সাপে দংশন করলেই স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হবে। সব সাপ বিষধর নই,আমাদের চারপাশে গোখরা,কমনক্রেট(কালাচ),চন্দ্রবোড়া(রাসেল ভাইপার) ছাড়া বেশিরভাগ সাপই নির্বিষ। তাই সাপে দংশন করলে কবিরাজের ঝাড়ফুক বা আতংকিত না হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন,আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুদ আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত ‎

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x