সার্চটুডে

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়ার কথা রয়েছে এবং সেখানেই দাফন করার কথা রয়েছে বলে পরিবারসূত্রে জানা যায়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, "অপ্রতিম আমাদেরই সন্তান এই বিশ্ববিদ্যালয়েরই সদস্য। আমরা চাই আমাদের অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় ২৪ হল পর্যন্ত রাস্তায় সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।"

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, "আমার ছেলে কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে। আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে মাফ করে দিবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।"

এর আগে গতকাল সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড়ে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন
0:00 0:00
1.0x