সার্চটুডে

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, মিলবে নিরবচ্ছিন্ন সরবরাহ

নোবিপ্রবির নতুন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্মিত ৩৩/১১ কেভি ও ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, নতুন উপকেন্দ্র চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে। জাতীয় গ্রিডের সমস্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেনসহ নোবিপ্রবি ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, মিলবে নিরবচ্ছিন্ন সরবরাহ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x