সার্চটুডে

ইসলামি বইমেলায় জবি শিক্ষকের ‘ইসলামী ব্যাংকিং’ বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামি বইমেলা-২০২৬-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খাইরুল ইসলামের লেখা ‘ইসলামী ব্যাংকিং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেটে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের (বিআইএলআরসি) প্রকাশনায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বইটির লেখক ড. মুহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। বর্তমানে দেশের মোট ব্যাংকিং শিল্পের প্রায় ২৫ শতাংশ ইসলামিক ব্যাংকিংয়ের আওতাভুক্ত। তবে প্রায় ৯০ শতাংশ মুসলমানের দেশে এখনো প্রায় ৭৫ শতাংশ ব্যাংকিং লেনদেন প্রচলিত বা সুদভিত্তিক ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত। অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শের প্রতিফলন কতটা জরুরি, তা কোরআন-সুন্নাহর আলোকে আমাদের অনুধাবন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক ব্যাংক একটি প্রতিষ্ঠান, আর ইসলামিক ব্যাংকিং হচ্ছে একটি সিস্টেম। মুদারাবা, বাইয়ে মুরাবাহা ও বাইয়ে মুয়াজ্জালের মতো পদ্ধতিগুলো নতুন কোনো বিষয় নয়; রাসুলুল্লাহ (সা.)-এর যুগেও এসব পদ্ধতির প্রচলন ছিল। ইসলামিক ব্যাংকিংয়ের মূল বিষয় হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া ও নিয়ম মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা। বইটিতে ইসলামিক ব্যাংকিংয়ের উৎপত্তি ও বিকাশ, বিনিয়োগ পদ্ধতি, শরিয়াহ পরিপালন এবং আর্থ-সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, ‘মানবজীবনের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ অর্থ। সুদভিত্তিক অর্থব্যবস্থা সমাজে সম্পদের সুষম আবর্তন বাধাগ্রস্ত করে এবং বঞ্চনা তৈরি করে। অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে সুদভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে ইসলামী নীতি অনুসরণ করতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকিং’ অর্থব্যবস্থার অন্যতম অংশ এবং ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী নীতি অনুসরণ করা প্রয়োজন। 

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন,  ‘৯০ শতাংশ মুসলমানের বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরও ইসলামী ব্যাংকিং ও ইসলামী অনুশাসন নিয়ে মানুষকে সচেতন করতে হচ্ছে, এটি ভাবার বিষয়।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকিংয়ের বিরোধিতা এবং ইসলাম নিয়ে বিতর্কের কারণ খুঁজে দেখা প্রয়োজন। সাধারণ মানুষ যারা ইসলামী অনুশাসন পালন করতে চান, তাদের বিভ্রান্ত না করে ইসলামী জগতের পণ্ডিতদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে বিআইএলআরসির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইএলআরসির উপদেষ্টা মুঃ ফরীদ উদ্দীন আহমাদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জবি শিক্ষকের ‘ইসলামী ব্যাংকিং’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x