সার্চটুডে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবিতে মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী ‘Human Rights: From Theory to Practice’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেভ ইয়ুথ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও দি অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব (ADL)-এর যৌথ উদ্যোগে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মানবাধিকার বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে এর প্রয়োগ, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শক-উপদেষ্টা প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী এবং সহকারী অধ্যাপক মো. সানজিদ ইসলাম খান।

কর্মশালার বিভিন্ন সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভুঁইয়া। একটি সেশনে সভাপতিত্ব করেন সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ইফফাত আরা বাঁধন।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ফ্যাসিলিটেটররা প্রশিক্ষণ পরিচালনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী শিক্ষক, ফ্যাসিলিটেটর, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সেভ ইয়ুথ, বেরোবি চ্যাপ্টার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x