সার্চটুডে

জবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

ছবি:অধ্যাপক ড.মো.মোর্শেদ হাসান খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক  ড. মো. মোর্শেদ হাসান খান। 

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে জবি সিন্ডিকেটের সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

অধ্যাপক মোর্শেদ হাসান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৩ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে এ পদে উল্লেখ করা হয়।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক। পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে চলতি বছরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত হন অধ্যাপক ড.মো.মোর্শেদ হাসান খান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x