সার্চটুডে

অতিরিক্ত দায়িত্বে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক,সপ্তাহে একদিন আসেন তাড়াইলে

তাড়াইলে ৩ বছর ধরে শূন্য মহিলা বিষয়ক কর্মকর্তার পদ, সপ্তাহে একদিনে চলছে দপ্তরের কার্যক্রম

তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদটি ২০২৩ সাল থেকে শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তা না থাকায় নারী ও শিশুদের বিভিন্ন সরকারি সেবা,প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

বর্তমানে তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক আল আমীন ভূইয়া। জেলা পর্যায়ের দায়িত্বের পাশাপাশি তিনি তাড়াইল,নিকলী,ভৈরব ও অষ্টগ্রাম উপজেলাসহ ৫টি উপজেলায় মহিলা বিষয়ক কার্যক্রমের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী প্রণয় কান্তি রাউত জানান,উপজেলা কার্যালয়ে একজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দুজন অফিস সহায়কসহ মোট চারটি পদ রয়েছে। কিন্তু বর্তমানে তিনি একাই অফিসের কার্যক্রম সামলাচ্ছেন।

তিনি আরও জানান,অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা আল আমীন ভূইয়া সপ্তাহে একদিন তাড়াইল উপজেলা কার্যালয়ে আসেন। ফলে অফিসের নিয়মিত কার্যক্রম ও বিভিন্ন সরকারি কর্মসূচির দাপ্তরিক কাজ তাকে একাই পরিচালনা করতে হচ্ছে।

প্রণয় কান্তি রাউত জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের VWB (Vulnerable Women Benefit) দুস্থ:-অসহায় ও হতদরিদ্র কর্মসূচির আওতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তাড়াইল উপজেলার মোট ১ হাজার ৪৯৭ জন উপকারভোগীর মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এছাড়াও গর্ভবতী নারীদের ভাতা প্রদানসহ মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের এসব গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব থাকলেও দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তা না থাকায় প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারীর ক্ষমতায়ন,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান,কিশোর-কিশোরী ক্লাবসহ নানা ধরনের উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে উপজেলা পর্যায়ে একজন নিয়মিত কর্মকর্তা থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সচেতন মহলের দাবি,২০২৩ সাল থেকে শূন্য থাকা তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদে দ্রুত একজন নিয়মিত কর্মকর্তা পদায়ন করা হোক। পাশাপাশি কার্যালয়ের অন্যান্য শূন্য পদেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হোক।

তাদের মতে,নারী ও শিশুদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জনবল সংকট দ্রুত নিরসন করা জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে ৩ বছর ধরে শূন্য মহিলা বিষয়ক কর্মকর্তার পদ, সপ্তাহে একদিনে চলছে দপ্তরের কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x