সার্চটুডে

মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলো অত্যাধুনিক গবেষণাগার

উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ, বিশ্লেষণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে আরও গতিশীল করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হয়েছে আধুনিক মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। একই সঙ্গে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তির ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণাগারটির উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ।

প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে। বিশেষ অতিথি ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। এছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণের মাত্রা ও এর প্রভাব নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু হলো। এ গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক বিষয়ে গবেষণা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

উপাচার্য আরও বলেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই গবেষণাগারের মাধ্যমে দেশ ও জাতির জন্য আরও গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করা সম্ভব হবে।

“বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠিত নতুন গবেষণাগারে আধুনিক ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরিবেশগত নমুনায় উপস্থিত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত, শ্রেণিবিন্যাস ও বিশ্লেষণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে গবেষক ও সংশ্লিষ্টদের জন্য এফটিআইআর প্রযুক্তির ব্যবহার এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণ পদ্ধতি নিয়ে একটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রযুক্তিটির ব্যবহারিক প্রয়োগ, নমুনা বিশ্লেষণ ও মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট গবেষকদের মতে, নতুন এই গবেষণাগার উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক সম্পদে মাইক্রোপ্লাস্টিক দূষণের উপস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর মাইক্রোপ্লাস্টিকের প্রভাব সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহেও এটি সহায়ক হবে।

উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক সম্পদের সুরক্ষা এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলো অত্যাধুনিক গবেষণাগার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x