সার্চটুডে

মহাকাশে ৪৯ বছরের যাত্রা, পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান ভয়েজার-১ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই যানটি ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে, যা মানুষের তৈরি কোনো বস্তুর জন্য সর্বোচ্চ দূরত্ব।

কিন্তু পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব বলতে আসলে কী বোঝায়? বিষয়টি সহজভাবে বুঝতে কল্পনা করুন, আপনি রাতের আকাশে সোজা ওপরের দিকে একটি শক্তিশালী টর্চলাইট জ্বালালেন। সেই আলোকরশ্মি বিরতিহীনভাবে ছুটে চলে ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করবে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তাকে এক আলোক-দিবস বলে। এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার (১ হাজার ৬০০ কোটি মাইল)।

মহাকাশে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার (১ লাখ ৮৬ হাজার মাইল) বেগে ছুটে চলে। সেই হিসাবে এক বছরে আলো ৯ দশমিক ৪৬ ট্রিলিয়ন কিলোমিটার (৫ দশমিক ৮৮ ট্রিলিয়ন মাইল) পথ পাড়ি দেয়, যাকে এক আলোকবর্ষ বলা হয়। আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে বা এক আলোক-সেকেন্ড হলো প্রায় পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় আট আলোক-মিনিট। নাসার এক ব্লগে জানানো হয়েছে, আলোর গতিতে ভ্রমণ করলে আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্ত বা উর্ট ক্লাউডে পৌঁছাতে প্রায় ১ দশমিক ৮৭ বছর লাগবে। আর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে সময় লাগবে ৪ দশমিক ২৫ বছর।

নাসা নিশ্চিত করেছে, ভয়েজার-১ বর্তমানে ঘণ্টায় ৬১ হাজার ১৫৫ কিলোমিটার (৩৮ হাজার মাইল) গতিতে ছুটে চলছে। ১৮ নভেম্বর যানটি পৃথিবী থেকে ২ হাজার ৫৮৯ কোটি কিলোমিটার (১ হাজার ৬০৯ কোটি মাইল) দূরে অবস্থান করছে, যা প্রায় এক আলোক-দিবসের সমান।

এত বিশাল দূরত্বের কারণে ভয়েজার-১-এর সঙ্গে যোগাযোগ করাও বেশ সময়সাপেক্ষ হয়ে উঠেছে। নাসার প্রকৌশলীরা কোনো রেডিও সংকেত পাঠালে তা মহাকাশযানটিতে পৌঁছাতে পুরো এক দিন বা ২৪ ঘণ্টা সময় লাগে। আবার ভয়েজার-১ কোনো ফিরতি বার্তা পাঠালে তা পৃথিবীতে আসতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ প্রসঙ্গে জেপিএলের ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বলেন, আপনি যদি ভয়েজারকে 'হ্যালো' বলতে চান, তবে বার্তাটি পাঠিয়ে বাড়ি চলে যান এবং উত্তর পাওয়ার জন্য টানা দুই দিন অপেক্ষা করুন।

বিষয় : মহাকাশ নাসা ভয়েজার-১

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে ৪৯ বছরের যাত্রা, পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x