সার্চটুডে

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল

কিশোরগঞ্জের তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বোররগাঁও পশ্চিমপাড়া ‘ইতালি ভবন’ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা,একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মাহফিলের আয়োজন করা হয়। 

সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও কুরআন প্রতিযোগিতার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে দিনব্যাপী দেশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।

এছাড়াও বয়ান করেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মুফতি আব্দুল্লাহ সাহেব ও আল্লামা শফিকুর রহমান জালালাবাদ।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এতে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপ থেকে নির্বাচিত মোট ৯ জন প্রতিযোগীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউল্লাহ বলেন, নারী শিক্ষার বিস্তার এবং পবিত্র কুরআনের হাফেজা তৈরির লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বার্ষিক মাহফিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, মাহফিল প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করেছে।

দিনব্যাপী এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। রাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x