সার্চটুডে

তা'মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে আলিম নবীনদের ‘সবক প্রদান’ ও নবীন বরণ সম্পন্ন

রাইহান উদ্দিন
রাইহান উদ্দিন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তা'মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে আলিম নবীনদের ‘সবক প্রদান’ ও নবীন বরণ সম্পন্ন

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের 'সবক প্রদান' ও নবীন বরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাঠদান বা 'সবক' প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও নোয়াখালী কেরামতীয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. আমিনুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক নসিহা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাজ ও তা'মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রাবাড়ী শাখার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. সালমান ফারসী।

অনুষ্ঠানে মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, টাকসুর জিএস মর্তুজা হাসান ফুয়াদসহ ছাত্র সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী মুনাজাতের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তা'মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে আলিম নবীনদের ‘সবক প্রদান’ ও নবীন বরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x