সার্চটুডে

বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত
বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সড়কের পাশের মাটি দাবিয়ে খাদে পড়ে একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শাকপুরা এলাকায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মাথা ফেটে গুরুতর আঘাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় ও ট্রাকের নম্বর জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ এবং এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

ছবির ক্যাপশন:

বোয়ালখালীর শাকপুরায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে খাদে পড়ে উল্টে যাওয়া ট্রাক। বুধবার রাতে তোলা ছবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সড়কের পাশের মাটি দাবিয়ে খাদে পড়ে একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শাকপুরা এলাকায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মাথা ফেটে গুরুতর আঘাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় ও ট্রাকের নম্বর জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ এবং এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

ছবির ক্যাপশন:

বোয়ালখালীর শাকপুরায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে খাদে পড়ে উল্টে যাওয়া ট্রাক। বুধবার রাতে তোলা ছবি।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x