ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিগ্যাল এইড সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সেমিনার অন অ্যাকসেস টু জাস্টিস থ্রু লিগ্যাল এইড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন সেবা বিষয়ক সংগঠন ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ও জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ তারিক হাসান। বিশেষ অতিথি ছিলেন স্পেশাল মিডিয়েটর ও সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) ইসমাইল হোসেন। এছাড়া, উপস্থিত ছিলেন ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য জেলা লিগ্যাল এইড অফিসার তারিক হাসান বলেন, ‘লিগ্যাল এইড দেশের জনগণের কাছে সহজে ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে হাজার হাজার মানুষ দ্রুত, হয়রানিমুক্ত ও বিনামূল্যে আইনগত সহায়তা পেয়ে আসছে।’
সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান সুজন বলেন, ‘আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। দেশের জনগণের মধ্যে আইনি সচেতনতা তৈরিতেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
মতামত