জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফেজ আশিকুর রহমান আকাশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং ক্লাবের মডারেটর ও কো-মডারেটরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. সামিউল হোসেন ও মো. লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোছা. রাজিয়াতুন নাহার নিশি দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রহমতুল্লাহ মাক্কি, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নোমান উদ্দীন, অর্থ সম্পাদক হিসেবে সোলাইমান কবির, দপ্তর সম্পাদক হিসেবে জারিফ আহমাদ, প্রচার সম্পাদক হিসেবে যুবরাজ হাসান রাজ এবং প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা আক্তার জুঁই দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আরিফুল ইসলাম, শেখ জান্নাত ফাহমিদা, তাবাসসুম আক্তার বন্যা, তাওসিফ আহমেদ, মিজানুর রহমান, ফাতিহা আক্তার ও মো. শাহরিয়ার নাজিম।
প্রসঙ্গত, ‘মুক্ত চিন্তার উন্মেষ ঘটুক বিতর্কে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাবটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
মতামত