সার্চটুডে

চট্টগ্রামের মহাপুরুষ কাজেম আলী মাষ্টারের ইতিকথা

নাহিদ রহমান
নাহিদ রহমান
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামের মহাপুরুষ কাজেম আলী মাষ্টারের ইতিকথা
শেখ-এ-চাঁটগাম কাজেম আলী মাস্টার

কাজেম আলী হাই স্কুলের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান শিক্ষক  মরহুম শেখ-এ-চাটগাম কাজেম আলী মাষ্টার। তিনি হুগলী শহর থেকে এনট্রান্স পাশ করে এসে সাতকানিয়ায় শিক্ষকতা শুরু করেন। শিক্ষার মানোন্নয়নের কথা চিন্তা করে চাকমা-রাজ থেকে তাদের ব্যবহৃত ট্যাক্স তোলার ঘাঁটি/জায়গাটি ষাট টাকায় কিনে  তিনি ১৮৮৫ সালে চিটাগং মডেল স্কুল প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। যেটি বতর্মানে কাজেম আলী হাই স্কুল ( কাজেম আলী স্কুল এন্ড কলেজ) নামে পরিচিত। তিনি ১৮৯৩ সাল থেকে আমৃত্যু চট্টগ্রামের পৌরসভার কমিশনার ছিলেন। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে দূর্বার আন্দোলন গড়ে তোলার সময় এক বিশাল সমাবেশে জনতা তাকে শেখ ই চাঁগাম উপাধিতে সম্মানিত করেন। ১৯১১ সালে অসহযোগ আন্দোলনের নেতা হিসেবে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ত্রিপুরা চরণ চৌধুরী,স্বামী দীনানন্দ, নৃপেন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে কারাবরন করেন। ঐবছর সাধারন নির্বাচনে কাজেম আলী মাষ্টার কংগ্রেস থেকে ইন্ডিয়া পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।নিঃস্বর্থ জনসেবার জন্য তিনি দুবার সরকারি খেতাব "কায়সার -ই-হিন্দ গোল্ড মেডেল" এবং "সার্টিফিকেট অব অনার" এ ভুষিত হন পরে তা তিনি প্রতিবাদ স্বরুপ সরকারকে ফিরিয়ে দেন। এই মহাপুরুষ ১৯২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদ অধিবেশন চলাকালীন সময়ে জোড়ালো বক্তব্য দেয়াকালীন সময়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে অধিবেশন চলাকালীন সময়ে মারা যান। দিল্লীর জাতীয় কবরস্থানে তাকে জাতীয় সম্মানের সাথে সমাহিত করা হয় এবং দিল্লীর জাতীয় কবরস্থানে তাঁর স্মৃতিসৌধ শেখ-ই-চাঁটগাম হিসেবে আজীবণ অমর হয়ে থাকবে। তাহার পরিধেয় সেই বস্ত্রাদি ও লাঠি দিল্লীর মিউজিয়ামে সংরক্ষিত আছে বলে জানা যায়। এটাই চট্টগ্রামবাসী তথা সমগ্র বাংলাদেশীদের গৌরব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মহাপুরুষ কাজেম আলী মাষ্টারের ইতিকথা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x