বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে তালিম ও তারবিয়াত-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এ সময় সংগঠনটির সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আবু তহা মোহাম্মদ নূরুল্লাহ ও আনোয়ার হোসেন। এছাড়া, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি এস এম শামীম বলেন, ‘দীর্ঘ দিনের স্বপ্ন ও আন্দোলনকে বাস্তব রূপ দিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এর মূল্য লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে ইসলাম শিক্ষার সমন্বয় করা। কিন্তু, দুঃখজনকভাবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভিন্ন ধারায় প্রবাহিত হতে দেব না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও আদর্শ রক্ষার প্রশ্নে আমরা অতীতের মতো বরাবরই সোচ্চার থাকবো।’
মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।
শিক্ষা ও ক্যারিয়ার

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ইবি ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার

জবির সংগীত বিভাগে এমফিল ও পিএইচডি গবেষণা বিষয়ক প্রথম সেমিনার
0:000:00
1.0x

মতামত