সার্চটুডে

শেষবারের মতো হ্যারিংটন ভবনে বিচরণ গ্রুপ -১৩ নটরডেমিয়ানদের

নটরডেম কলেজের ঐতিহ্যবাহী হ্যারিংটন ভবন আগামী ১ অক্টোবর ভেঙে ফেলা হবে। কলেজের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী এই ভবনটি ভেঙে একই স্থানে নতুন একটি ভবন নির্মাণ করা হবে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি অনেক পুরোনো হয়ে যাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি আটতলা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে প্রাক্তন নটরডেমিয়ানদের স্মৃতিবিজড়িত হ্যারিংটন ভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানায় কলেজ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্ষুদেবার্তায় কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও হ্যারিংটন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কথা জানান। একই সঙ্গে যেসব প্রাক্তন শিক্ষার্থী ভবনটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ধরে রাখতে শেষবারের মতো সেখানে যেতে বা ছবি তুলতে চান, তাদের আমন্ত্রণ জানান তিনি।

ক্ষুদেবার্তাটি ছড়িয়ে পড়ার পর প্রাক্তন নটরডেমিয়ানদের মধ্যে কলেজ প্রাঙ্গণে এসে হ্যারিংটন ভবন ঘুরে দেখার আগ্রহ দেখা যায়। এরই ধারাবাহিকতায় নটরডেম কলেজের এইচএসসি ২০২১ ব্যাচের গ্রুপ-১৩-এর শিক্ষার্থীরা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হ্যারিংটন ভবন পরিদর্শন করেন।

এ সময় তারা নিজেদের পুরোনো শ্রেণিকক্ষ ৩০৪ নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ক্লাসরুমের সামনের করিডোরে দাঁড়িয়ে তারা পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি ব্ল্যাকবোর্ডে নিজেদের রোল নম্বরসহ বিভিন্ন স্মরণীয় ঘটনা লিখে রাখেন।

এ বিষয়ে গ্রুপ-১৩-এর শিক্ষার্থী আশরাফুল ইসলাম মাহফুজ বলেন, “শেষবারের মতো এখানে এলাম। নানা স্মৃতিময় ঘটনা চোখের সামনে ভেসে উঠছে। শেষবারের মতো এখানে এসে আমরা আনন্দিত।”

আরেক শিক্ষার্থী মহিউদ্দিন বলেন, “নটরডেম কলেজের এই ভবন থেকেই আমাদের বড় হওয়ার স্বপ্ন দেখার শুরু। কলেজ জীবনের স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে।”

শিক্ষার্থী সাদমান হোসেন সাহিল বলেন, “নটরডেম শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আদর্শ মানুষ গড়ার মঞ্চ।”

এ সময় গ্রুপটির অন্যান্য শিক্ষার্থী নাভিদ শাহরিয়ার, লিখন সরকার জয়, নাইম উল হক, রিয়াদ, শাহজালালসহ আরও অনেককে আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করতে দেখা যায়।

হ্যারিংটন ভবন ভেঙে ফেলার খবরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে পুরোনো ভবন হারানোর বেদনার পাশাপাশি শেষবারের মতো ভবনটিতে আসার উচ্ছ্বাসও দেখা গেছে। অনেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ পুরোনো শ্রেণিকক্ষ ও করিডোর ঘুরে দেখছেন, আবার কেউ সহপাঠীদের সঙ্গে কলেজজীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেষবারের মতো হ্যারিংটন ভবনে বিচরণ গ্রুপ -১৩ নটরডেমিয়ানদের

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x