সার্চটুডে

“শেকড়ের টান ও ক্যাম্পাসের নীড়: অচেনাকে আপন করার গল্প”

মোঃ তায়ীম খান
মোঃ তায়ীম খান
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

“শেকড়ের টান ও ক্যাম্পাসের নীড়: অচেনাকে আপন করার গল্প”

“শেকড়ের টান ও ক্যাম্পাসের নীড়: অচেনাকে আপন করার গল্প”

শৈশবের চেনা মহল্লা, মায়ের হাতের রান্নার চেনা স্বাদ আর পরিবারের নিরাপদ ছায়াতল পেছনে ফেলে নতুন স্বপ্নের হাতছানিতে প্রতিবছর হাজারো শিক্ষার্থী পা রাখে বিশ্ববিদ্যালয়ের অচেনা আঙিনায়। জীবনের প্রথম বাড়ি ছাড়ার মুহূর্তের চাপা কান্না, অচেনা শহরের নতুন নিয়মকানুনের সঙ্গে মানিয়ে নেওয়ার হিড়িক কিংবা গভীর রাতে মেসের ছোট্ট ঘরে একাকী মায়ের মুখ মনে পড়ে যাওয়ার ভারাক্রান্ত অনুভূতি-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুরুটা হয়েছিল তেমনই এক অদেখা শূন্যতায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিংবা বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সহপাঠীদের সঙ্গে প্রথম প্রথম খাপ খাওয়াতে গিয়ে সংকোচ আর ঘরকুনো অনুভূতির মুখোমুখি হতে হয়েছে প্রত্যেককেই। প্রথমদিকে রাত নামলেই যেখানে মন ব্যাকুল হতো শিকড়ে ফেরার আকুলতায়, সময়ের পরিক্রমায় সেই অচেনা ক্যাম্পাসই হয়ে উঠতে শুরু করেছে আরেক নীড়।

​শিক্ষকদের স্নেহের পরশ, সিনিয়র ভাই-আপুদের অভয় বাণী, ক্যাফেটেরিয়ার চায়ের কাপে জমতে থাকা বৈচিত্র্যময় ভাষার আড্ডা আর নতুন বন্ধুদের পাশে পাওয়ার আশ্বাস ধীরে ধীরে দূর করে দিয়েছে সব দ্বিধা ও অচেনাপণ। উত্তর, দক্ষিণ কিংবা পার্বত্য অঞ্চল থেকে আসা হরেক সংস্কৃতির এই মেলবন্ধনে সহপাঠীদের কাঁধ এখন হয়ে উঠেছে সবচেয়ে বড় ভরসা। আজ মন একদিকে যেমন ছুটি পেলেই বাড়ি ছুটে যাওয়ার ব্যাকুলতায় ছটফট করে, অন্যদিকে এই ৫৫ একরের সবুজ আঙিনায় গড়ে উঠেছে নিজের হাতে তৈরি আরেক ঠিকানা। একদিকে নিজ ঘরের চিরন্তন টান, অন্যদিকে ক্যাম্পাসের প্রতি জন্ম নেওয়া অদ্ভুত মায়াজাল-নবীনদের হৃদয়ের এই রূপান্তর, অভিযোজনের গল্প ও বন্ধনের অনুভ৬।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থীর জীবনে নতুন স্বপ্নের সূচনা | একজন শিক্ষার্থী তার জীবনের লক্ষ্য , নানান ধরনের স্বপ্ন , এবং নতুন কিছু অনুভূতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখে | একদিক থেকে যেম স্বপ্ন পূরনের সুযোগ আসে অন্য দিকে ঠিক তেমনি নিজের পরিবার, পরিবারের ভালোবাসা এবং শৈশবের স্মৃতি পেছনে ফেলে নতুন ক্যাম্পাস ,নতুন মানুষ ও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অনিশ্চিয়তা সৃষ্টি হয়। 

বাড়ি থেকে বের হওয়ার মুহুর্তে মায়ের চোখের ভাষা পড়তে পারিনি কিন্তু বুকের মধ্যে অজানা কষ্ট অনুভব করেছিলাম। নিজের পরিবার, পরিবারের মানুষের কণ্ঠস্বর এবং নিরাপদ আশ্রয় থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় তখন আনন্দের পাশাপাশি থাকে এক ধরনের শূন্যতা। নতুন জীবনের স্বপ্ন যতোটা উজ্জ্বল, বাস্তবতা মনিয়ে নেওয়া তেমনি কঠিন। 

ক্যাম্পাসের প্রথম দিনটা অনেকের কাছেই স্মরনীয়। নতুন পোশাক, হাতে বই, এবং চোখে হাজার স্বপ্ন আর মনে অনেক প্রশ্ন থাকে। আশেপাশে অনেক মানুষ কিন্তু পরিচিত মানুষে থাকে খুবই কম। সবার মধ্যে একটা আলাদা ধরনের উত্তজেনা কাজ করে কেউ নতুন কারো সাথে পরিচিতি হচ্ছে, কেউ বা নিজের ডিপার্টমেন্ট খুঁজছে আবার কেউ নীরবে পরিবেশ দেখতে বেস্ত থাকে। এর মাঝেই আবার নতুন সহপাঠি, নতুন শিক্ষক ও নতুন পরিবেশের নিয়ম মানিয়ে নিতে একটু সময় লাগে। আস্তে আস্তে সহপাঠি সাথে পরিচিত হওয়া, সকলের সথে আড্ডা দেওয়া , ওরিয়েন্টেশন , বিভাগীয় কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম,ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে মানিয়ে নিতে পারে। শিক্ষক , সিনিয়র, শিক্ষার্থী ও সহপাঠিরা যদি সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসে তো নতুন শিক্ষার্থীরা আরও সাচ্ছন্দ্যবোধ করে। যা শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী ও সহপাঠি এবং ক্যাম্পাসের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। 

ছুটিতে বাড়ি ফেরার আনন্দ জীবনে এক বিশেষ অংশ। অনেক দিন পর নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম যা ভাষায় প্রকাশ করার মতো না।

আবার ক্যাম্পাসে ফিরে আসার সময় বন্ধুদের টান অনুভব করায় এক আপন জগতে কথা।

নবীনদের অভিযোজন শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া নয়: এটি আত্নবিশ্বাস, সহমর্মিতা ও সম্পর্ক গড়ে তোলার শিক্ষা। বাড়ি আমাদের শিকড় আর ক্যাম্পাস আমাদের স্বপ্নপূরণের পথ চলার ঠিকানা। এই দুই বন্ধনে তৈরি হয় শিক্ষার্থীদের জীবনে এক অন্যন্য গল্প।

“বাড়ি ফেরার ব্যাকুলতা ও ক্যাম্পাসের বন্ধন: আমার অভিযোজনের গল্প” 

নাম : সাইমুন ফেরদৌস ওহী 

বিভাগ : সমাজবিজ্ঞান 

সেশন : ২০২৫-২০২৬

শিক্ষাবর্ষ: ১ম বর্ষ , ১ম সেমিস্টার

ছোটবেলার চেনা মহল্লা আর মায়ের হাতের রান্না পেছনে ফেলে যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ের গেটে পা রাখলাম, সেই দিনটা আজও আমার স্মৃতিতে জ্বলজ্বল করে। একদিকে নতুন জীবনের হাতছানিতে বুক দুরুদুরু করছিল, অন্যদিকে ভেতরে জমে ছিল এক চাপা কষ্ট, যার নাম আমি সেদিন কাউকে বলতে পারিনি।

প্রথম কয়েকটা দিন কাটিয়ে ওঠাই ছিল সবচেয়ে কঠিন। রাত নামলে মেসের ছোট্ট ঘরে শুয়ে বাড়ির স্মৃতিগুলো ঢেউয়ের মতো ফিরে আসত। মায়ের সকালের ডাক, মায়ের হাতের রান্নার চেনা স্বাদ, ছোট বোনের আদুরে বায়না, বন্ধুদের সঙ্গে বেহিসাবি আড্ডা। চারপাশে সবাই অচেনা, নিয়মকানুনও নতুন। চারপাশে সবাই অচেনা, নিয়মকানুনও অজানা। প্রথম সপ্তাহেই কয়েকটা রাত আমি চুপিচুপি ছাদে উঠে গিয়ে কেঁদেছি, যাতে রুমমেটের ঘুম না ভাঙে, আর আমার দুর্বলতাটাও কেউ টের না পায়।

তবে সময় কারও জন্য থেমে থাকে না, আমার জন্যও থামেনি। ধীরে ধীরে ক্লাসের ফাঁকে ফাঁকে জমে উঠল আড্ডা। নিউ মার্কেটের চায়ের কাপে চুমুক দিতে দিতে গড়ে উঠল নতুন পরিচয়, আর বিভাগের করিডোরে ছড়িয়ে পড়ল আমাদের হাসির শব্দ। সিনিয়র ভাই-আপুদের প্রথমে একটু সমীহ করে চলতাম। অথচ পরে দেখলাম, তাঁরাই আমার সবচেয়ে বড় ভরসা। নোট এগিয়ে দেওয়া থেকে শুরু করে মন খারাপের দিনে পাশে বসে দুটো কথা বলা, সবখানেই তাঁরা ছিলেন।

ধীরে ধীরে বুঝলাম, বাড়ির জন্য মন কেমন করা কমেনি; শুধু তার পাশে জায়গা করে নিয়েছে আরেকটা টান, এই ক্যাম্পাসের প্রতি। প্রথম দিন যে জায়গাটা লেগেছিল ভীষণ অচেনা আর ভীতিকর, আজ সেটাই আমার দ্বিতীয় বাড়ি। আর এভাবেই, নিজের অজান্তেই, আনকোরা এক নবীন থেকে আমি কখন যেন হয়ে উঠলাম কিছুটা পরিণত একজন মানুষ।

“ক্যাম্পাসের রঙিন ক্যানভাস: নতুনের সঙ্গে সহাবস্থান”

নাম: মাহমুদা মহিউদ্দীন দিশা

বিভাগ : সমাজবিজ্ঞান 

শিক্ষাবর্ষ : ১ম বর্ষ ১ম সেমিস্টার

বিশ্ববিদ্যালয়ে পা রাখার প্রথম কয়েকটা দিন কেবল নতুন ক্লাসরুম আর অচেনা মুখের সঙ্গে পরিচয়ের দিন ছিল না; সেটা ছিল নানা সংস্কৃতির সঙ্গে এক নীরব অভিযাত্রার শুরু। উত্তর, দক্ষিণ কিংবা পার্বত্য অঞ্চল থেকে আসা সহপাঠীদের কথা, আচরণ আর দৃষ্টিভঙ্গিতে মিশে আছে প্রত্যেকের নিজস্ব রং। স্কুল-কলেজে থাকতে ছোট্ট একটা ইচ্ছা ছিল, আমারও একজন আদিবাসী বন্ধু হোক। তখন সেটা হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় আমার সেই ইচ্ছা পূরণ করেছে। আজ আমার এক সহপাঠী মারমা সম্প্রদায়ের মেয়ে। ওর সঙ্গে গল্প করতে করতে ভাবি, খাগড়াছড়িতে ওর দিনগুলো কেমন কাটে। আবার যে ছেলেটার বাড়ি কক্সবাজার, ওকে দেখে ভাবি, ওর প্রতিদিনের জীবনে না জানি সমুদ্র কত সুন্দর হয়ে মিশে আছে! উত্তরবঙ্গের সহপাঠীদের বাচনভঙ্গি, চিন্তাধারা আর চলাফেরা যে আমার থেকে বেশ আলাদা, তা খেয়াল করলাম। আমার বাড়ি যশোর জেলায়, যে অঞ্চলের ভাষাকে অনেকেই প্রমিত বাংলার কাছাকাছি মনে করেন। তবু কিছুটা কষ্টের সঙ্গেই বলতে হচ্ছে, এই সংস্কৃতির সমুদ্রে এসে ভাষার কারণে আমিও কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছি। তবে অবাক হয়ে আর খুশি হয়ে দেখলাম, সহপাঠীদের মধ্যে নিজের জেলার মানুষ বেশ কয়েকজন। ভাষা আর সংস্কৃতির ভিন্নতা যে মানুষকে এতটা মুগ্ধ করতে পারে, তা এই ক্যাম্পাসে না এলে হয়তো বুঝতামই না। এখানে রয়েছে কত শত ভাষা, দৃষ্টিভঙ্গি আর জীবনযাত্রার রং। অভিযোজনের গল্প আসলে শুরু হয় তখনই, যখন আমরা এই ভিন্নতাকে আড়াল না করে ভালোবেসে গ্রহণ করতে শিখি। বন্ধুদের আঞ্চলিক ভাষার মিষ্টি শব্দগুলো নিজে বলার চেষ্টা করতে গিয়েই যেন জমে ওঠে ক্যাম্পাসজীবন। সংস্কৃতির এই আদান-প্রদান শুধু নতুন বন্ধুত্বের জন্ম দেয় না, ক্যাম্পাসের পরিবেশকেও করে তোলে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ। সব ভিন্নতাকে মেনে নিয়ে একসঙ্গে পথ চলার এই অভিজ্ঞতা আমাদের আগামী দিনের জীবনকেও করবে আরও উদার, আরও সমৃদ্ধ।

"স্বজনদের প্রতি টান; ক্যাম্পাসই নতুন স্থান"

নাম : হাবীব আদনান 

বিভাগ : সমাজবিজ্ঞান 

শিক্ষাবর্ষ : ১ম বর্ষ ১ম সেমিস্টার

সেশন : ২০২৫-২৬

দিনটি ছিল ৫ই জুন। শুক্রবার। গোসল শেষ করে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন আসলো। ফোনটা হাতে নিতেই শিউরে উঠলো গা । গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওয়েবসাইট চেক দিই। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছি। খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে ছুঁটে যায় মায়ের কাছে। মা খুশিতে আবেগে আপ্লুত হয়ে যান। তখন আব্বা ছিল মসজিদে। এদিকে আমিও মসজিদে চলে গেলাম। মসজিদের ভেতরেই খুশির সংবাদটা দিলাম আব্বাকে। পাশেই ছিল বড় চাচা। । তাকেও সংবাদটা দিলাম। নামাজ শেষ করে ভাই, আপু, চাচা-চাচি, খালা-খালুদেরকেউ জানালাম। আর বন্ধু-বান্ধবরাও খোঁজ নিলো ফলাফলের।

কিছুদিন পর নোটিশ এলো ১৫ই জুলাই হইতে ক্লাস শুরু। একদিকে যেমন চান্স পাওয়ার খুশি অন্যদিকে ঠিক তেমনই বাড়ি ছাড়ার বেদনা। স্বজনদের ছেড়ে সেই দূরে একা একা থাকতে হবে। ভাবতেই গায়ে কাঁটা দেয়। তবুও কিছুই করার থাকে না। বাস্তবতা বড়ই কঠিন। আমার বাড়ি রাজশাহী জেলায়। রাজশাহী থেকে বেশ অনেক দূরেই গোপালগঞ্জ জেলা। প্রায় ৮ ঘন্টার রাস্তা। তবে যাতায়াতের সহজ মাধ্যম রয়েছে ট্রেন। "টুঙ্গিপাড়া এক্সপ্রেস"। দুপুর সাড়ে তিনটায় ট্রেন ছাড়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে । দেখতে দেখতে চলে এলো কাঙ্ক্ষিত সময়। ১৪ই জুলাই। বই-পুস্তক, পোশাকসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম নতুন গন্তব্যে। বাড়ি ছাড়ার মুহূর্তটা ভাষায় বলে বুঝাতে পারব না। মায়ের অশ্রুঝরা চোখ দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ছাড়তে হয় বাড়ি। রাত ১১ টা নাগাদ গোপালগঞ্জ পৌঁছায় ।পরদিন সকালে আমাদের সিনিয়র ভাইয়েবা অরিয়েন্টেশনের আয়োজন করেন। তারা আমাদের সবাইকে সমাজবিজ্ঞান পরিবারে বরণ করে নেন। বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিনটি সত্যিই অনেক আবেগঘন ছিল । দিনটি স্মৃতিসারণ হয়ে থাকবে আজীবন। ধীরে ধীরে ক্লাস শুরু হয়। নিয়মিত ক্লাস করায় ক্লাসের সকল সহপাঠীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এছাড়াও সিনিয়র ভাই-আপুদের আন্তরিকতায় আমাদের চলার পথটা আরো সহজ হয়ে যায়। শিক্ষক-শিক্ষিকা বাবা-মায়ের থেকে কোনো অংশে কম নয়। একেবারে নিজের সন্তানদের মতো স্নেহ করেন। ফলে বাড়ির প্রতি যে টান সেটা কমাতে সাহায্য করেন। ক্যাম্পাসের ছোট ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আবেগঘন হয়ে যায় এই ক্যাম্পাস । এই ক্যাম্পাসের প্রতি আলাদা এক মায়া কাজ করে। অপরিচিত জায়গাটি এতো তাড়াতাড়ি এতো আপন হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। ৫৫ একরের এই ছোট্ট ক্যাম্পাসকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি।

“দুই ঠিকানার মাঝখানে এক নবীন মন”

নাম: সুমাইয়া তাসনিম

বিভাগ:বাংলা

শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬

১ম বর্ষ ১ম সেমিস্টার।

বাড়ি থেকে দূরে এসে বিশ্ববিদ্যালয়ের জীবনে পা রাখার মুহূর্তটি একই সঙ্গে আনন্দের ও বিষণ্ণতার। একদিকে নতুন স্বপ্ন, নতুন পরিচয়, নতুন স্বাধীনতার হাতছানি; অন্যদিকে আপন মানুষ, ফেলে আসা শহরের মায়া। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেন এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক দীর্ঘ গল্প।

সকালে ক্লাসে যাওয়ার ব্যস্ততা, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, শিক্ষকদের কথা শোনা-সবকিছুতেই থাকে নতুনত্ব। তবুও দিনের কোনো এক অবসরে হঠাৎ মনে পড়ে যায় নিজ শহরে, নিজ বাড়িতে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি। তখন মনে হয়, 'কবে যে আবার বাড়ি ফিরব!' দূরত্বটা শুধু কয়েক ঘণ্টার পথ নয়, কখনো কখনো মনে হয় সেটি অনেক আলোকবর্ষের। বাড়ি আসলে শুধু একটি স্থান নয়; এটি আমাদের সবচেয়ে নিরাপদ অনুভূতির নাম।

প্রতিনিয়ত এক অন্তহীন শূন্যতার, অনিশ্চয়তার, বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েও নিজেকে গুটিয়ে না নিয়ে গুছিয়ে নিতে চেষ্টা করেছি।

তবে এখন খুব ভালো ভাবেই অনুধাবন করতে পেরেছি মানুষ খুব অদ্ভুতভাবে নতুন পরিবেশকে আপন করে নিতে পারে সেখানে থাকে স্বাচ্ছন্দ্য আবার কখনো অস্বস্তিকর পরিস্থিতির আনাগোনা। কয়েক দিন আগেও সবাই ছিল অপরিচিত, তারাই ধীরে ধীরে হয়ে উঠেছে আমার সহযাত্রী। একসঙ্গে ক্লাস করা, নোট ভাগাভাগি করা, ক্যান্টিনে বসে গল্প করা কিংবা কোনো এক বিকেলে ক্যাম্পাসের পথে উদ্দেশ্যহীনভাবে হাঁটা-এসব ছোট ছোট মুহূর্তই তৈরি করে বন্ধনের ভিত্তি।

একসময় যে ক্যাম্পাসে প্রথম দিন নিজেকে ভীষণ একা মনে হয়েছিল সেখানেই কোনো বান্ধবীর অপেক্ষা করতে ভালো লাগে।

তবুও নিজের অস্তিত্ব নিজ শেকড়ের প্রতি টান কখনো শেষ হয় না।

হয়তো বড় হয়ে ওঠার গল্পটাই এমন একদিকে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুলতা, অন্যদিকে নতুন ডানা মেলে দূরে উড়ে যাওয়ার সাহস। আর এই দুইয়ের মাঝখানেই আমরা নবীনেরা ধীরে ধীরে শিখে যাই কীভাবে অচেনা জায়গাকে আপন করে নিতে হয় এবং নিজের জন্য একটি নতুন ঠিকানা তৈরি করতে হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

“শেকড়ের টান ও ক্যাম্পাসের নীড়: অচেনাকে আপন করার গল্প”

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x