সার্চটুডে

কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, লোক প্রশাসনের অধ্যাপক ড. রেজাউল করিম এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাঁদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

নতুন তিন সদস্যের মধ্যে দুজনকে ডিন ক্যাটাগরিতে এবং একজনকে অধ্যাপক ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, সিন্ডিকেটের বিধি অনুযায়ী ডিন ক্যাটাগরি থেকে দুজন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. রেজাউল করিমকে সদস্য করা হয়েছে। পাশাপাশি অধ্যাপক ক্যাটাগরি থেকে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন
0:00 0:00
1.0x