ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হযরত আলী ও সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রবিউস সানি জোহা মনোনীত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত বিবৃতিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি ইসরাফিল হোসেন, মরিয়ম আক্তার চৈতি, সুমন ইসলাম ও রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, আকাশ, আঃ আহাদ ও মোত্তাকি, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন ও শাকিল, দপ্তর সম্পাদক মোজাহিদ, অর্থসম্পাদক রবিউল, প্রচার সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষা সম্পাদক শ্রাবণ, আইন সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-আইন সম্পাদক রিতু মনি।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক সাজু মিয়া, বিতর্ক বিষয়ক সম্পাদক জুলেখা তাসনিম, সমাজকল্যাণ আঃ মান্নান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইরানী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক রিতা, ছাত্র ও আবাসন সম্পাদক সামিউল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম শাহরিয়ার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুবিন ও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে রাসেল মনোনীত হয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।’
নব মনোনীত সভাপতি হযরত আলী বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে আমরা চেষ্টা করবো। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পথচলা সহজ করতে এবং যে-কোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই।’
মতামত