সার্চটুডে

ফেসবুক পেইজে শেয়ার করছেন উদ্ভিদ সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য

গাছপালার সবুজ গল্পে ভরা কনটেন্টের সাম্রাজ্য গড়ছেন ববি শিক্ষক ড. এটিএম রফিকুল

ববি শিক্ষক ড. রফিকুল ইসলাম মাহবুব

গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানুষের জীবন ও পরিবেশের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্ভিদ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলাম মাহবুব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পথে প্রান্তরে With মাহবুব’ নামের  ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ভিডিওর মাধ্যমে গাছপালা ও উদ্ভিদের নানা বৈশিষ্ট্য সহজ ভাষায় তুলে ধরছেন তিনি। কোনো উদ্ভিদের উপকারিতা, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্বের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট উদ্ভিদের সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কেও মানুষকে সচেতন করছেন। উদ্ভিদবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ভিডিও তৈরির উদ্দেশ্য সম্পর্কে ড. এটিএম রফিকুল ইসলাম মাহবুব বলেন, “আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। কিন্তু আমরা অনেক সময় জানি না কোন উদ্ভিদের কী বৈশিষ্ট্য, কী উপকারিতা কিংবা কোনো কোনো ক্ষেত্রে কী ধরনের ক্ষতিকর প্রভাব থাকতে পারে। একজন উদ্ভিদবিজ্ঞানী হিসেবে আমি মনে করি, এসব তথ্য শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছেও সহজভাবে পৌঁছে দেওয়া দরকার। মূলত মানুষের মধ্যে উদ্ভিদ সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রকৃতিকে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়াই আমার এই উদ্যোগের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “বৈজ্ঞানিক বিষয়গুলো অনেক সময় সাধারণ মানুষের কাছে কঠিন মনে হতে পারে। তাই আমি চেষ্টা করছি খুব সহজ ভাষায়, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বিষয়গুলো তুলে ধরতে। এতে মানুষ যেমন নতুন কিছু জানতে পারবে, তেমনি গাছপালা ও পরিবেশের প্রতি তাদের আগ্রহ ও দায়িত্ববোধও বাড়বে।”

এ বিষয়ে অভিজ্ঞতা জানতে চাওয়া হলে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা শাহীন নওরীন বলেন, “স্যার 'পথে প্রান্তরে with Mahbub' পেইজে যে ভিডিও কনটেন্ট বানান তা থেকে আমরা এমন কিছু জানতে পারি, যা আমাদের রেগুলার একাডেমিক কোর্সের মাধ্যমেও জানতে পারি না। এর মাধ্যমে আমাদের কোর্সে অর্জিত জ্ঞান বাস্তবের সাথে মিলিয়ে দেখার সুযোগ তৈরী হয়। স্যারের এই উদ্যোগটি আমার কাছে খুবই উপকারী বলে মনে হয়।„

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র বাড়ৈ বলেন, “স্যারের ভিডিওগুলো আমাদের জন্যও বেশ শিক্ষণীয়। আমরা বিভাগে উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন বিষয় একাডেমিকভাবে পড়ছি। কিন্তু স্যার যখন একই বিষয় সাধারণ মানুষের বোঝার মতো করে উপস্থাপন করেন, তখন বিষয়গুলো আরও সহজ ও বাস্তব মনে হয়। বিশেষ করে গাছের উপকারিতার পাশাপাশি এর বিভিন্ন বৈশিষ্ট্য ও সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগটি ভালো লেগেছে। একজন শিক্ষক হিসেবে স্যারের এই উদ্যোগ আমাদের জন্যও অনুপ্রেরণার।”

উদ্ভিদবিজ্ঞানের জ্ঞানকে শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগ জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে। ‘পথে প্রান্তরে With মাহবুব’ পেজের মাধ্যমে উদ্ভিদ সম্পর্কে সহজবোধ্য তথ্য তুলে ধরে মানুষের মধ্যে গাছপালা ও প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ বাড়ানোর চেষ্টা করছেন ড. এটিএম রফিকুল ইসলাম মাহবুব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাছপালার সবুজ গল্পে ভরা কনটেন্টের সাম্রাজ্য গড়ছেন ববি শিক্ষক ড. এটিএম রফিকুল

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x