সার্চটুডে

ইবির যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুল্লাহ-তুহিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান তুহিন মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে এ কমিটি প্রকাশ করা হয়।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি সাইফুল্লাহ আল যুবায়ের, ইয়ামিন হুসাইন, প্রভাষ দাস, এখলাছ উদ্দীন সজল ও  শাহরিয়ার জামান রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ অরিথ, আবু হানিফা, বুরহান উদ্দিন, জিহাদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতিমা অনন্যা, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, অর্থ সম্পাদক ফারদিন মোহাম্মাদ, সহ-অর্থ সম্পাদক হাদিউজ্জামান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নিরব, সহ-প্রচার সম্পাদক আহমাদ ইসলাম নুহু, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান রাতুল, আইন বিষয়ক সম্পাদক তাছনিম আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক আরবাজ খান শ্রাবণ। 

এছাড়া শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ তাসনিম ফাতিমা, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব হাসান সুমন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান যায়েদ, নারী বিষয়ক সম্পাদক আলিফ নূর, সহ-নারী বিষয়ক সম্পাদক আফিয়া তাসনিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম স্বাধীন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তালহা ও রুদ্র ঘোষ, কার্যনির্বাহী সদস্য নাজনীন সুলতানা নীলা, জাহিদুল, তানজিম জামান তাহসিন, অনন্যা খাতুন, আদিবা মোবাসশিরা ও আরমান ওহিদ মনোনীত হয়েছেন। 

নব মনোনীত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন বলেন, ‘যশোরের শিক্ষা, ঐক্য ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা সকল শিক্ষার্থীর পাশে এক হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেধাবী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, উচ্চশিক্ষায় সহায়তার পথ সুগম করা এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আমাদের আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে চাই।’

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল জুবাইর বলেন, ‘প্রতি বছর যশোরের অসংখ্য মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু গাইডলাইনের অভাবে অনেকেই প্রথম বর্ষেই পিছিয়ে পড়ে। এই বাস্তবতা বদলাতে আমরা নবীনদের জন্য একাডেমিক গাইডলাইন, আবাসন সমস্যা সমাধানের চেষ্টার করব। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতাসহ অন্যান্য আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করা লক্ষ্যে আমরা কাজ করবো।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুল্লাহ-তুহিন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x