নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন মাস্টারের বাবা আবুল খায়ের মোল্লার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর সেনবাগ পৌরসভার উত্তর শাহাপুর এলাকায় মরহুমের নিজ বাড়ির দরজায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাযার নামাজের আগে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন মরহুমের ছেলে আবদুল হান্নান লিটন মাস্টার। তিনি মরহুমের জীবদ্দশায় কারও সঙ্গে কোনো ভুলত্রুটি বা অনিচ্ছাকৃত আচরণ হয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন এবং তার বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জানাযায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিরা জানাযায় অংশ নেন।
জানাযার নামাজ শেষে মরহুম আবুল খায়ের মোল্লাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের সময় স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মতামত