কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সংকটে নিয়মিত পাশে দাঁড়াচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। ভর্তি সহায়তা থেকে শুরু করে সেমিস্টার ফি প্রদান এবং আবাসন সংকট নিরসনে তিনি বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।
সর্বশেষ, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী তার সেমিস্টার ফি পরিশোধের শেষ মুহূর্তে আর্থিক সংকটে পড়ে বিষয়টি মোস্তাফিজুর রহমান শুভকে জানান। পরবর্তীতে তার নির্দেশে ও প্রতিনিধির মাধ্যমে ওই শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আমি সাধ্যমতো চেষ্টা করি শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। যখনই কোনো যৌক্তিক আবেদন পাই, তা সমাধানের চেষ্টা করি। গত পরশু এক শিক্ষার্থী বিষয়টি জানানোর পর আজ আমাদের দলের নেতাকর্মীদের মাধ্যমে তাকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। আমি তার ভবিষ্যৎ সফলতা কামনা করি।"
তিনি আরও বলেন, "এর আগেও বহু শিক্ষার্থীর বই কেনা, ভর্তি সহায়তা এবং আবাসন সংকট নিরসনে কাজ করেছি। ইনশাআল্লাহ, সাধ্যমতো শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আমি বিত্তবান ও অন্যদেরও যেকোনো মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।"
শিক্ষার্থীদের সহযোগিতায় এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, আরিফ, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ মোহাম্মদ মাসউদ, তাজবি এবং সাদেক সাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।
মতামত