সার্চটুডে

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ছবিঃ সার্চটুডে গ্রাফিক্স

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময় দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে দুর্গাপূজার ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে।

অর্থাৎ আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা।

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে আবার নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান মাউশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময় দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে দুর্গাপূজার ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে।

অর্থাৎ আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা।

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে আবার নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x