সার্চটুডে

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে ১১ জনকে বহিষ্কার যৌন হয়রানির অভিযোগে তিন শিক্ষকের পদ অবনমন। নির্মাণাধীন ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল’ অনুমোদন।

বেরোবিতে ১১ জনকে স্থায়ী বহিষ্কার, ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১২৩তম সিন্ডিকেট সভায় ১১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় যৌন হয়রানির অভিযোগে তিন শিক্ষককে পদ অবনমন এবং নির্মাণাধীন ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল’ রাখার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চূড়ান্ত রায়ের পরিপ্রেক্ষিতে তিন শিক্ষক এবং আট কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন শিক্ষকের পদ অবনমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল’ রাখার প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে ১১ জনকে স্থায়ী বহিষ্কার, ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x