সিভিল জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের পক্ষ থেকে দুই ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) দুপুর আড়াইটায় প্রভোস্ট কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংবর্ধিত দুই শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোসাঃ সালমা খাতুন ও একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইয়াসমিন খাতুন।
অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আয়নুল হক আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় সুপারিশপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলের অন্যান্য আবাসিক ছাত্রীদের বিজেএসের প্রস্তুতি সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ বলেন, আমার দায়িত্বভার বহন করার পর এটি আমার জন্য গৌরবের। আমার প্রাণপ্রিয় ছাত্রীরা যে সাফল্য অর্জন করেছে সেটি শুধু হলের সাফল্য নয় এটি সমগ্র বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তাদের দুজনকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমার পক্ষ থেকে একটি ছোট সংবর্ধনা প্রদান করছি৷ যাতে সামনে এই হলের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আরও সাফল্য অর্জন করতে পারে।
মতামত