সার্চটুডে

২০২৫–২৬ শিক্ষাবর্ষে পুনঃভর্তিকৃত ৫৫ ও নিয়মিত ১৩ গবেষক কোর্সওয়ার্কে অংশ নিচ্ছেন

বেরোবিতে এমফিল-পিএইচডির ৬৮ গবেষকের কোর্সওয়ার্ক শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল ও পিএইচডি গবেষকদের বাধ্যতামূলক কোর্সওয়ার্কের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর মার্কেটিং বিভাগের ২০১ নম্বর কক্ষে (গ্যালারি রুম) এ কোর্সওয়ার্কের পাঠদান শুরু হয়। এতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পুনঃভর্তিকৃত ৫৫ জন এবং নিয়মিত পূর্ণকালীন ভর্তিকৃত ১৩ জনসহ মোট ৬৮ জন গবেষক অংশ নিচ্ছেন।

প্রথম দিনের ক্লাসে প্রথম সেমিস্টারের দুটি কোর্সের পাঠদান করা হয়। সকালে ‘স্ট্যাটিসটিকস ইন রিসার্চ’ (IRE 101) কোর্সের ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্জামান। বিকেলে দ্বিতীয় সেশনে ‘রিসার্চ মেথডোলজি’ (IRE 102) কোর্সের পাঠদান করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

কোর্সওয়ার্কের ক্লাস শুরুর বিষয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটি নতুন মাত্রা যুক্ত হয়েছে।’

তিনি বলেন, এমফিল ও পিএইচডি গবেষকেরা বাধ্যতামূলক কোর্সওয়ার্কসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তত্ত্বাবধায়কের অধীনে গবেষণা কার্যক্রম এগিয়ে নেবেন। তাঁদের গবেষণালব্ধ ফলাফল এ অঞ্চল ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সকে সচল ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে পুনঃভর্তিকৃত ৫৫ জন এবং নিয়মিত পূর্ণকালীন ১৩ জন গবেষক এমফিল ও পিএইচডি প্রোগ্রামে রয়েছেন। এমফিল ও পিএইচডি প্রোগ্রাম-সংক্রান্ত নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে গবেষকদের জন্য কোর্সওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।

প্রথম দিনের কোর্সওয়ার্কের ক্লাস সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় কোর্সশিক্ষক ও ইনস্টিটিউটে কর্মরত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে এমফিল-পিএইচডির ৬৮ গবেষকের কোর্সওয়ার্ক শুরু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x