সার্চটুডে

ভর্তি ফি, ফরম পূরণ ও ব্যক্তিগত সংকটে কয়েকজন শিক্ষার্থীকে সহায়তার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভর্তি সহায়তা থেকে ক্যাম্পাসের সমস্যা, শিক্ষার্থীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ছবি: শাহরিয়ার হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটে সহযোগিতা করে আসছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শিক্ষার্থীদের ভর্তি ও ফরম পূরণে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানেও তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। 

 ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১৫তম মেধাস্থান অর্জন করেন আজহারুল ইসলাম। তবে আর্থিক সংকটের কারণে তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ সময় আজহারুলের ভর্তির ব্যয় বহনের দায়িত্ব নেন শাহরিয়ার।  

এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম শেখের ভর্তি ব্যয় এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বির ভর্তি ফরম পূরণেও তিনি সহযোগিতা করেছেন বলে জানা গেছে। 

শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যাতেও শাহরিয়ারের সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমদাদুল হক ব্যবসায়িক প্রতারণার শিকার হয়ে মূলধন হারানোর পরিস্থিতিতে পড়লে তাঁকে ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে শাহরিয়ার সহযোগিতা করেন বলে জানা গেছে। 

ক্যাম্পাসের বিভিন্ন উদ্যোগ

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানেও শাহরিয়ার কয়েকটি উদ্যোগ নিয়েছেন। তাঁর উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা কয়েকটি ডাস্টবিন সংস্কার ও মেরামত করা হয়েছে। ভাষাশহীদ রফিক ভবনে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং বিবিএ ভবনের লিফটের নষ্ট ফ্যান পরিবর্তনেও তিনি উদ্যোগ নেন।  এ ছাড়া ক্যাম্পাস বন্ধ থাকার সময় অভুক্ত কুকুরের খাবারের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে পান দোকান চালানো পিতৃহীন শিশু সাদ্দামের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।  বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছোটন খান বলেন, ‘ভর্তি জটিলতা থেকে শুরু করে ক্যাম্পাসের পানির সংকট—বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে বলেও অনেক সময় দ্রুত সমাধান পাওয়া যায় না। শাহরিয়ার ভাই শিক্ষার্থীদের এসব সমস্যায় ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।’  শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘শাহরিয়ার ভাই পাশে না দাঁড়ালে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হতো না। এ জন্য তাঁর কাছে আমি কৃতজ্ঞ।’  

ছাত্ররাজনীতিতে যেভাবে  

শাহরিয়ার হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় ২০০৭ সালে আরশীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে। পরে তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হন।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রত্যক্ষ ভোটে ১৮৭ ভোটের মধ্যে ১৫৯ ভোট পেয়ে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচিত হন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।  ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার কথাও তিনি জানিয়েছেন। ২০২২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালে শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি।  

আন্দোলন ও গ্রেপ্তারের দাবি  

২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভে অংশ নেওয়ার সময় পুলিশের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন শাহরিয়ার।  ২০১৩ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাবুবাজারে পুলিশের হামলার শিকার হন বলেও তিনি জানান। ২০১৯ সালে বিএনপির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাগারে থাকার কথাও তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।  ২০২১ সালের ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দেওয়ার কর্মসূচিতে ছাত্রলীগের হামলার শিকার এবং ২০২২ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলায় আহত হওয়ার কথাও তিনি জানিয়েছেন।  

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন শাহরিয়ার। ৮ ও ১০ জুলাইয়ের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ১১ জুলাই পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার দাবি করেন তিনি।  ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া এবং ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় হামলায় আহত হওয়ার কথাও তিনি জানান।  আহত অবস্থায় ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ১৯ জুলাই কাকরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং ২০ জুলাই কারফিউ অমান্য করে মিছিলে অংশ নেন বলে জানান তিনি।  ৩ আগস্ট শহীদ মিনারে মিছিল নিয়ে অবস্থান নেওয়া এবং ৫ আগস্ট গণভবনে প্রবেশকারী প্রথম ২০ জনের একজন ছিলেন বলেও তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে আন্দোলন 

 ৫ আগস্টের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতেও অংশ নেন শাহরিয়ার।  ওই কর্মসূচিতে দুটি ব্যারিকেড অতিক্রম করে যমুনার সামনে অবস্থান নেওয়ার সময় পুলিশের হামলায় আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।  চলতি বছরের ৩ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি ও কার্যক্রমের বিরুদ্ধে কর্মসূচিতেও সাংগঠনিকভাবে ভূমিকা রাখার কথা জানিয়েছেন শাহরিয়ার।  

সুইডেনে পড়ার সুযোগ ছেড়ে রাজনীতিতে 

রাজনীতির পাশাপাশি পড়াশোনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন শাহরিয়ার। ২০০৮ সালে চরকুমারীয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।  ২০১১-১২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদে ২৬২তম হন। ২০১৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।  ২০২০ সালে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন বলে জানান তিনি। তবে দলের দুঃসময়ে ছাত্ররাজনীতিতে থাকার সিদ্ধান্ত নিয়ে সেই সুযোগ ছেড়ে দেন।  বর্তমানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমফিল করছেন শাহরিয়ার। ‘Women’s Access to Information in Bangladesh: A Study on Union Digital Center’ বিষয়ে গবেষণা করছেন তিনি। এ গবেষণার জন্য সম্প্রতি গবেষণা অনুদান ও বৃত্তি পেয়েছেন বলে জানান তিনি।  

‘শিক্ষার্থীদের পাশে থাকা ছাত্রনেতার দায়িত্ব’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘দুঃসময়ে দলের জন্য নিঃস্বার্থভাবে নিজের অবদান রেখেছি এবং ভবিষ্যতেও দলের প্রতিটি ক্ষেত্রে এই ধারা অব্যাহত থাকবে। আমি মনে করি, শিক্ষার্থীদের সমস্যা হলে তাঁদের পাশে দাঁড়ানো একজন ছাত্রনেতার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের বাইরে শিক্ষার্থীদের অধিকার ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভর্তি সহায়তা থেকে ক্যাম্পাসের সমস্যা, শিক্ষার্থীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x