যশোরের মণিরামপুর উপজেলার বি.জি.এইচ.এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ তাছাব্বুর রহমান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনক্রমে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ তাছাব্বুর রহমানকে সভাপতি, একজন শিক্ষক প্রতিনিধিকে সাধারণ শিক্ষক সদস্য, একজন অভিভাবক প্রতিনিধিকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
বোর্ডের অনুমোদন অনুযায়ী, এডহক কমিটি পত্র জারির তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডে অনুমোদনের জন্য দাখিল করতে হবে।
তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ তাছাব্বুর রহমান এ দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
মতামত