সার্চটুডে

থানচিতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম ওরফে পালিশ (৩৭)।

আহতরা হলেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন ড্রাইভার (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) ও শাহজালাল হোসেন (৩৫)। তারা সবাই চকরিয়ার খুটাখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, তারা নিজেদের ব্যবস্থাপনায় চাঁদের গাড়িতে করে তিন্দু ও টেন্ডুমুখ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন। ডিমপাহাড় থেকে টেন্ডুমুখের দিকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার এসআই মিয়েল চাকমা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

থানচিতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x