সার্চটুডে

মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ছবিঃ সার্চটুডে

‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরের মণিরামপুরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ইং উপলক্ষে সোমবার (৫ই অক্টঃ) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা অডিটোরিয়ামে মিলিত হয়।  র‍্যালি শেষে বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসনের সংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি)। শিক্ষক দিবসের ঘঠনাবহুল ইতিহাস ও সমাজ ব্যবস্থায় মহান এ পেশার অবস্থানের আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ আঃ আহাদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক প্রমূখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক- শিক্ষিকাদের অংশগ্রহনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ইঃ এর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
0:00 0:00
1.0x