সার্চটুডে

বেরোবিতে শিক্ষকদের কর্মশালা, শিশু অধিকার সচেতনতামূলক র‌্যালি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একই দিনে শিক্ষকদের জন্য শিক্ষণপদ্ধতি বিষয়ক কর্মশালা এবং শিশু অধিকার সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে শিক্ষক, বিএনসিসির সাবেক ও বর্তমান ক্যাডেটরা অংশ নেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘Effective University Teaching: Student Centred Learning and Management’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচক ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুর রাকিব। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. সজিব মিয়া।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যকর পাঠদান, শিক্ষার্থীকেন্দ্রিক শিখন ও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অন্যদিকে, দুপুরে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শিশু অধিকার সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। বেরোবি বিএনসিসি ইউনিটের আয়োজনে এবং ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর ব্যবস্থাপনায় এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন, বিএনসিসি ইউনিটের পিইউও ইফ্ফাত আরা বাঁধন, ইউনিটের সামরিক স্টাফ মো. রিজাউল ইসলাম এবং বিএনসিসি ইউনিটের ক্যাডেট ইনচার্জ ও ক্যাডেট সার্জেন্ট মো. নাঈম ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনসিসির সাবেক ও বর্তমান ক্যাডেটরা র‌্যালিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, শিশুদের অধিকার সুরক্ষা, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে র‌্যালির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে শিক্ষকদের কর্মশালা, শিশু অধিকার সচেতনতামূলক র‌্যালি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x