সার্চটুডে

ইবিতে ছাত্রশক্তির টাঙানো সরকারের ২০০ দিনের ব্যর্থতার ব্যানার উধাও

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা সংবলিত ছাত্র শক্তির টাঙানো ব্যানার উধাও হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে এ ব্যানার ঝুলায় শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে রাত সাড়ে ৭টার পর থেকে সেই ব্যানার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, ব্যানার টাঙানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, প্রশাসনের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ব্যানার টাঙানো যায় না। একইসঙ্গে এক ঘণ্টার মধ্যে ব্যানারটি খুলে নিতে বলা হয়। ​প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত এক ঘণ্টা পর আমাদের নেতাকর্মীরা ঝাল চত্বরে গিয়ে দেখতে পান, ব্যানারটি আর সেখানে নেই। কে বা কারা ব্যানারটি খুলে নিয়ে গেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় রাত ১০টার দিকে সংগঠনটির দপ্তর সম্পাদক রাফিদ জাবির অর্ণব স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্য সচিব ইফতেহার উদ্দিন যৌথ বিবৃতিতে বলেন, ‘ক্যাম্পাসে রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে ভিন্নমত থাকবে। কিন্তু কোনো সংগঠনের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। কোনো সংগঠনের ব্যানার খুলে নিয়ে তার বক্তব্য মুছে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

​তারা বলেন, ‘ক্যাম্পাসে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার সবার জন্য সমান হতে হবে। এক পক্ষের রাজনৈতিক বক্তব্য প্রকাশের সুযোগ থাকবে, আর অন্য পক্ষের বক্তব্য প্রকাশের পর তা সরিয়ে দেওয়া হবে, এমন দ্বৈত নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন রাজনৈতিক চর্চার পরিপন্থী এবং স্বৈরাচারী চর্চার বহিঃপ্রকাশ।’

​নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠনের মতপ্রকাশের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই। একই সঙ্গে কে বা কারা ব্যানারটি খুলে নিয়ে গেছে, তা স্পষ্ট করার দাবি জানাচ্ছি।’

​একইসঙ্গে ব্যানার খুলে ফেলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে পুনরায় বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা তুলে ধরে ব্যানার টাঙানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, 'অনুমতি না নিয়ে ব্যানার টাঙানোর জন্য ছাত্রশক্তিকে এক ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এর মধ্যে তারা খোলেনি। এরপরে কে বা কারা খুলেছে এ বিষয়ে আমি কিছু জানি না।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে ছাত্রশক্তির টাঙানো সরকারের ২০০ দিনের ব্যর্থতার ব্যানার উধাও

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x