বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক স্টার্ট-আপ ও সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২৬-২০২৭ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) হাল্ট প্রাইজ কর্তৃপক্ষ কর্তৃক এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ কার্যক্রম, টেকসই ব্যবসায়িক সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে হাল্ট প্রাইজ। প্রতিবছর ২ লাখেরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
২০২৬-২০২৭ হাল্ট প্রাইজের পরিকল্পনা নিয়ে নতুন ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, 'হাল্ট প্রাইজ এর যাত্রা শুরু হবে ক্যাম্পাস এর মধ্য দিয়ে। এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলগুলো তাদের উদ্ভাবনী ধারণা ও বিজনেস উপস্থাপন করবে, আর বিজয়ী দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে ন্যাশনাল রাউন্ড-এ যাওয়ার সুযোগ পাবে। এরপর নির্বাচিত দলগুলো ধাপে ধাপে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে গ্লোবাল ফিনালে এ অংশ নেওয়ার সুযোগ পাবে, যেখানে বিজয়ী উদ্যোগের জন্য রয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলারের সিড ফান্ডিং। আমাদের ক্যাম্পাস রাউন্ড এর গ্র্যান্ড ফিনালে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।'
মতামত