ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)পূজা উৎযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের গীতা, ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সজীব বিশ্বাস সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক বাপ্পা সরকার, কমিউনিকেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। এছাড়া সাধারণ সম্পাদক তপন কুমার পাল, কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলনসহ সংগঠনটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, 'আজকের দিনটি একইসঙ্গে আমাদের জন্য আনন্দ, আবেগ ও স্মৃতির। বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট অর্জনের জায়গা নয়। এটি নিজেকে গড়ে তোলা ও মানুষকে বোঝার সময়। আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটি একটি সুন্দর সম্পর্কে নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার মুহূর্ত। আশা করি, নবীনদের অংশগ্রহণ আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’
মতামত