সার্চটুডে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জানা যায়, এর আগে বুধবার পবিপ্রবির এ কেরামত আলী হল ও ক্যাম্পাসের প্যারিস রোড এলাকায় সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে কক্ষ ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ও সিয়াম আহমেদের মধ্যে বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হন। ভাঙচুরে একটি কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি ল্যাপটপও নষ্ট হয়।

উল্লেখ্য  ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভাঙচুর ও হাতাহাতির ঘটনার সঙ্গে তাঁর সাংগঠনিক পদ স্থগিতের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x