ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ‘এসিসিই ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সাররী শক্তি ইউশা ও নওরিন ফাতেমা তোয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশিদ। এছাড়া সামিটে বিভাগের শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীসহ আনুমানিক ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মামুন আল রশিদ বলেন, ‘সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।’
সামিটের আহ্বায়ক ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘অ্যালামনাইদের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের সম্ভাবনার সংযোগ স্থাপনই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রাক্তন শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতা যেন বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হয়, সে লক্ষ্যেই অ্যাসোসিয়েশন কাজ করছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’
মতামত