সার্চটুডে

ইবির জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফিজুর রহমান ও আতিফ সানজিদা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. তন্ময় সাহা জয়। এ ছাড়া সংগঠনটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের জেলার শিক্ষার্থীদের আন্তরিকতা অন্যান্য জেলার তুলনায় অনন্য। আমরা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। প্রত্যাশা করছি, কমিটির দায়িত্বশীলরা জেলার স্বকীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবেন এবং সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবেন।’

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং সর্বোপরি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই এই সমিতির কার্যক্রম আরও এগিয়ে যাবে। আমাদের জেলার তিনজন শিক্ষক এবং প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছেন। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা ও সংকীর্ণতা নয়, বরং শান্তিপূর্ণ কার্যক্রমই আমাদের কাম্য।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x