সার্চটুডে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ফ্যামিলি কার্ড মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে’ শীর্ষক বিষয়ে বিতর্কে অংশ নেন হলের বিতার্কিকরা। একই অনুষ্ঠানে সংগঠনটির ৫২ জন নবীন সদস্যকে ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক শাহরিয়ার, শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবিউল ইসলাম এবং শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াব বিন সামাদ। এছাড়াও সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির ও সাধারণ সম্পাদক আবুল বাশার উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির বলেন, ‘বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। একই সঙ্গে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং যুক্তির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার মানসিকতা তৈরি করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সুস্থ ও ইতিবাচক বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ গড়ে তুলতে সহায়ক।’

এদিন নবীন সদস্যদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, নবীনদের অংশগ্রহণে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ক্যাম্পাসে বিতর্কচর্চার পরিসর বিস্তৃত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x