সার্চটুডে

১৮ বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দিনজুড়ে ক্যাম্পাসে উৎসব

শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড্ডয়ন, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে প্রশাসন ভবনের দক্ষিণ গেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ফেরদৌস রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলুন ও পায়রা ওড়ানোর পর শোভাযাত্রাটি শুরু হয়। বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহীদ আবু সাঈদ চত্বর ও ক্যাডেট কলেজের মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

শোভাযাত্রা শেষে স্বাধীনতা স্মারক মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানা, প্রক্টর ইসমাইল হোসেন, বিভিন্ন হলের প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয় ক্যাম্পাস।

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১৮ বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দিনজুড়ে ক্যাম্পাসে উৎসব

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x