৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সাঁতার ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাজ্ঞী বড়ুয়া টুসু। তার এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বোয়ালখালী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক সম্রাজ্ঞী বড়ুয়া টুসুর এ অর্জনে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্রাজ্ঞীর এ কৃতিত্বে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিবারেও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শওকত আলম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার তার সাফল্যে সন্তোষ ও গর্ব প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সম্রাজ্ঞী ভবিষ্যতেও তার প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও সাফল্য অর্জন করবে।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে সম্রাজ্ঞী বড়ুয়া টুসু বিদ্যালয় ও বোয়ালখালীর সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীকেও খেলাধুলায় অংশগ্রহণ ও ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মতামত