সার্চটুডে

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ,গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। আগামী রবিবার  (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেইল ডটকমের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‍শিক্ষার্থীদের বাস্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। বর্তমান এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যা বা সনাতন ডিগ্রির ওপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাস মিডিয়ায় অংশগ্রহণ করতে হবে। এর মাধ্যমে নিজেদের আরও দক্ষ এবং প্রফেশনাল করে তুলতে পারেন। এটি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার মাধ্যম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন্নাহার উর্মি, ফারজানা ইয়াসমীন রিতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x