সার্চটুডে

অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও প্লাটিলেট ব্যবস্থাপনার ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিলে পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

হাসপাতালে ভর্তির পর থেকে নীলের শারীরিক অবস্থার খোঁজখবর রাখার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন রুমি। এ ছাড়া চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আজ হাসপাতালে গিয়ে নীলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রুমি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলে তারা নীলের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সংকটের সময় অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও প্লাটিলেট ব্যবস্থাপনার ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিলে পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

হাসপাতালে ভর্তির পর থেকে নীলের শারীরিক অবস্থার খোঁজখবর রাখার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন রুমি। এ ছাড়া চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আজ হাসপাতালে গিয়ে নীলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রুমি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলে তারা নীলের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সংকটের সময় অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x