সার্চটুডে

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীতে

৮ জন আলোকবর্তিকাকে অশ্রুসিক্ত সংবর্ধনা

৮ জন আলোকবর্তিকাকে অশ্রুসিক্ত সংবর্ধনা

একবিংশ শতাব্দীর শুরুতে জেমসের গাওয়া জনপ্রিয় ‘স্যার’ গান যাদের স্মরণ করে লেখা হয়েছিলো, ঐতিহ্যবাহী রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীতেও এমন কয়েকজন শিক্ষক ছিলেন। সেসময়কার স্যারের সেই পরম স্নেহের স্পর্শ আর শাসনের কোমল হাতটি ফিরে পাওয়ার আকুতি নেই—এমন একজন প্রাক্তন শিক্ষার্থীও হয়তো খুঁজে পাওয়া যাবে না।

স্যারের কান টেনে শাসন করা কিংবা ক্লাসরুমের সেই কড়া নিয়মানুবর্তিতা—সবই এখন বিদ্যাপীঠের সোনালী ইতিহাস। প্রবীণ যে শিক্ষক-কর্মচারীদের অবদানকে স্মরণে রেখে আজও শত শত প্রাক্তন শিক্ষক—শিক্ষার্থী আবেগপ্লুত হন, তেমনই ৮ জন আলোকবর্তিকাকে অশ্রুসিক্ত সংবর্ধনা দিয়েছে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত বিদায়ী প্রবীণ শিক্ষক-কর্মচারীরা হলেন— সাবেক প্রধান শিক্ষক ক্ষীরোদ বিহারী বাড়ৈ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মরহুম শহীদুল্লাহ, জ্যেষ্ঠ শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ শিক্ষক স্বর্গীয় কৃষ্ণ পদ হরি, জ্যেষ্ঠ শিক্ষক মোঃ আজমুল হুদা, সাবেক অফিস সহকারী মরহুম নুরুল ইসলাম এবং সাবেক অফিস সহায়ক মোঃ জাফর সিদ্দিক ও মোঃ আব্দুর রউফ।  

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সভাপতি লাইচ খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। তিনি বলেন, “শিক্ষকরা প্রদীপের মতো, অবসর নিলেও তাঁদের জ্বালানো আলো শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও অভিভাবক সদস্য জনাব আজিম হোসেন মিন্টু।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার, জিরাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ সিদ্দিকুর রহমান এবং জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।

 রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব বি. এম. জহুরুল পারভেজ। তিনি বাকরুদ্ধ কণ্ঠে বলেন, “তাঁরা ছিলেন আমাদের অভিভাবক ও মূল স্তম্ভ। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত প্রবীণ শিক্ষক-কর্মচারী ও প্রয়াণ হওয়া গুণীদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়। স্মৃতিচারণের আবেগঘন মুহূর্তে উপস্থিত সবার চোখেই নেমে আসে ভালোবাসার অশ্রু।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৮ জন আলোকবর্তিকাকে অশ্রুসিক্ত সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
৮ জন আলোকবর্তিকাকে অশ্রুসিক্ত সংবর্ধনা
0:00 0:00
1.0x