সার্চটুডে

অসুস্থতাজনিত কারণে ইবি দোকানীর স্বামীর মৃত্যু

অসুস্থতাজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক দোকানীর স্বামী মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন আলেয়া ভাতের হোটেলে তিনি মারা যান। পরে ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তি হোটেল পরিচালনাকারী আলেয়ার স্বামী জালাল মন্ডল। তিনি কুষ্টিয়ার ইবি থানার পদ্মনগর এলাকার বাসিন্দা। পরে মৃত ব্যক্তির লাশ তার ভাই ইসকান আলীর নিকট হস্তান্তর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সিকিউরিটি সেলের কর্মকর্তা ও ক্রীড়াশীল ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠন ও কর্মকর্তাদের পক্ষ থেকে আড়াই হাজার টাকা প্রদান করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অসুস্থতাজনিত কারণে ইবি দোকানীর স্বামীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

অসুস্থতাজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক দোকানীর স্বামী মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন আলেয়া ভাতের হোটেলে তিনি মারা যান। পরে ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তি হোটেল পরিচালনাকারী আলেয়ার স্বামী জালাল মন্ডল। তিনি কুষ্টিয়ার ইবি থানার পদ্মনগর এলাকার বাসিন্দা। পরে মৃত ব্যক্তির লাশ তার ভাই ইসকান আলীর নিকট হস্তান্তর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সিকিউরিটি সেলের কর্মকর্তা ও ক্রীড়াশীল ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠন ও কর্মকর্তাদের পক্ষ থেকে আড়াই হাজার টাকা প্রদান করা হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x