জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন। তাঁর অসুস্থতার শুরু থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরা পর্যন্ত পাশে থেকে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
নীলের চিকিৎসায় রুমির অনুরোধে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ১ লাখ ৬২ হাজার টাকা ছাড় দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও আর্থিক সহযোগিতা করেছেন রুমি।
নীলের সুস্থ হয়ে বাসায় ফেরার খবর জানিয়ে রুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, নীল আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরছে। আমরা সর্বোচ্চটা দিয়ে নীলের পাশে থাকার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার অনুরোধে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ ১ লাখ ৬২ হাজার টাকা ছাড় দিয়েছে। পাশাপাশি আমিও আর্থিকভাবে সহযোগিতা করেছি।’
নীলের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে দেখেন রুমি। তাঁর ভাষ্য, শিক্ষার্থীদের বিপদে-আপদে সহযোগিতা করা এবং তাঁদের কল্যাণে কাজ করা তাঁদের অঙ্গীকারের অংশ।
রুমি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ন্যায্য দাবি আদায়ে আমাদের অঙ্গীকার অবিচল। শিক্ষার্থীদের সুখে-দুঃখে, সংকটে-সম্ভাবনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় পাশে থাকতে চায়। আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই।’
নীলের চিকিৎসায় সহযোগিতার জন্য পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। নীল যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মতামত